শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

চলমান আতঙ্ক থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে দুয়া করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলমান আতঙ্ক থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে দুয়া করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মাহফুজুল হক বলেন, দেশে জুলুম অত্যাচার হত্যা গুম খুন বেড়েই চলছে। রাষ্ট্রীয়ভাবে এর যথাযথ ব্যবস্থা না নেয়ায় মানুষের উপর একের পর এক খোদায়ী গজব নেমে আসছে বলে আমরা মনে করি।

তিনি বলেন, হাসপাতাল গুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুগির সংখ্যা দিন দিন বাড়ছে, বাচ্চাদেরকে অপহরণ ও মাথা কাটার আতংকে দেশের মানুষ আতংকিত। এ অবস্থায় আমাদের উচিৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জুলুম অত্যাচর খুন গুম হত্যা প্রতিরোধে ভূমিকা পালন করা।

তিনি আরো বলেন, দেশের বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা চলছে। সরকারের পক্ষ থেকে বন্যা অঞ্চলে চাহিদা মোতাবেক ত্রাণ তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। সুতরাং দেশের বিত্তশালী ও সংগঠনের নেতা কর্মীদের সামর্থের আলোকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতায় শরীক হওয়ার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্নমহাসচিব মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন প্রমুখ।

ইসকনের অপতৎপরতা বন্ধ ও প্রিয়া সাহার বিচারের দাবীতে আগামীকাল বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

আরএম/