বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশে ভয়াবহ অবস্থা, মানুষ আতঙ্কে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের মানুষ পিটিয়ে হত্যা, বন্যা, ডেঙ্গু, বিচারহীনতা, অগণতান্ত্রিক ব্যবস্থা, দেশ বিরোধী ষড়যন্ত্রসহ নানা কারণে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে, দেশের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এক কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মা, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে আওয়ামী লীগ যে অন্যায় করেছে তা দেশের জনগণ কোনো দিনও মেনে নেবে না। এর জন্য জনগণের কাছে আ.লীগকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

ফখরুল বলেন, ‘আমরা এমন দেশে বাস করছি, যেখানে বেঁচে থাকার কোনো অধিকার নেই। দিনে দুপুরে আদালতের মধ্যেই কুপিয়ে হত্যা করা হচ্ছে, পিটিয়ে মানুষ মারা হচ্ছে। দেশের বিরুদ্ধেই দেশবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। আর এ সবই হচ্ছে সরকারের মদদে।’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু প্রমুখ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ