মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনের অভিষেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী থেরেসা মে রাণী এলিজাবেথের কাছে পদত্যাগপত্র পেশ করার পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বরিস জনসন।

বুধবার সন্ধ্যায় ১০ নং ডাউনিং স্ট্রেটে ভাষণে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন সহজাত বক্তৃতায় ব্রিটিশদের একাংশের মন কেড়ে নিলেন।

বরিস তার বক্তব্যের অধিকাংশ সময় পরিবর্তনের অঙ্গীকার করেছেন। কথা দিয়েছেন ৩১ অক্টোবরের মধ্যে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হবে। আর করেছেন জীবন-যাত্রার মান বাড়ানোর শপথ।

‘আপনাদের অথবা আপনার পরিবারকে রক্ষা করা আমার দায়িত্ব। অথবা আপনার দাদা-দাদিকে দেখাশোনার খরচ জোগাতে বাড়ি বিক্রি করার ভয়ের হাত থেকে রক্ষা করা আমার কাজ।’

এভাবে শুরু করে বরিস বলেন, ব্রিটেনের প্রতিটি কোনায় সৃষ্টিশীল ক্ষমতা ছড়িয়ে দেওয়ার এখনই সময়। যে পরিবর্তন আমি দেখতে চাই, তার জন্য আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেব।

১০ ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে থেরেসা বরিসকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বরিসের প্রধান লক্ষ্য হবে ইউরোপ থেকে ব্রিটেনকে বের করে আনা। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সেরা সম্মান। জাতীয় স্বার্থে কাজ করে যাব আমি।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন টুইট বার্তায় বলেন, ব্রিটেনকে সেবা দেয়ার জন্য আপনি অবশ্যই সহকর্মীদের পাশে পাবেন।

সাংসদ নাদিম জাহাভি টুইটারে লিখেছেন, দারুণ অনুপ্রেরণাদায়ী বক্তব্য। এটি সব ব্রিটিশের মনের চাহিদা।

লুসি অ্যালান লিখেছেন, চমৎকার শুরু। দারুণ ভাষণ। শুধু ব্রেক্সিটের জন্য নয়; আরও কিছু ভালো উদ্যোগের কথা বলেছেন। ভালোবাসা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ