মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইসরায়েল কর্তৃক অবৈধ দখল ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকায় দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ফিলিস্তিন। অনেক বছর ধরেই দু’দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছিলো। তবে সম্প্রতি আরো অবনতি হলে এ ঘোষণা দেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

গতকাল বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনের ক্ষমতাসীন পার্টি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর: ডেইলি সাবাহ।

মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের যেসব চুক্তি হয়েছে সেগুলো কার্যকর না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, ইসরায়েল চুক্তি উপেক্ষা করে জোরপূর্বক তাদের দখল কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

ফিলিস্তিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কোনো হুকুমের কাছে মাথা নত করবো না। জেরুজালেমসহ কোনো স্থানেই ইসরায়েলি সেনাবাহিনীর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মেনে নিবো না।

উল্লেখ্য, চলতি সপ্তাহে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ব্যাপক হারে উচ্ছেদ এবং বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতেই পিএলও নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ