শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

কিশোরগঞ্জে ৫ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৫ দিন ধরে কিশোরগঞ্জ থানার বেতরাহাটি গ্রামের আবুল বাশার সফিউল্লাহ (১৫) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আবুল বাশার কিশোরগঞ্জের বেতরাহাটি গ্রামের উমর সিদ্দিকের পুত্র। সে জেলার বড়বাজারস্থ আলহাজ্ব শামছুদ্দীন ভূইয়া জামিয় ইসলামিয়া মাদরাসার নাহবেমীর জামাতের ছাত্র। বর্তমানে কিশোরগঞ্জ সদর থানার সতালে ইমিরেট'স প্লাজায় তার পরিবার বসবাস করছে।

আবুল বাশারের বড় ভাই নূর মুহাম্মদ সাইফুল্লাহ আওয়ার ইসলামকে জানান, তার ছোট ভাই সোমবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাসা থেকে বের হয়ে যায়, তারপর আর ফিরেনি। পরিবারের সকল সদস্য মিলে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি।

এদিকে মাদরাসার ছাত্র নিখোঁজের ঘটনায় এলাকায় ‘ছেলেধরা’ আতংক বিরাজ করছে। নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্রের পরিবারের দেখা দিয়ে উদ্বেগ উৎকন্ঠা।

সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করুন- ০১৭৬৭৯৬৯৮২৪, ০১৭৭৭৯৬২৮৬৪, ০১৭৮৩৪৮৫৪১৭

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ