শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা পাচ্ছে 'ইউনিক আইডি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছর থেকে শিক্ষার্থীরা পাচ্ছে ইউনিক আইডি। এ আইডির মাধ্যমে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত দেশে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী আছে প্রায় তিন কোটির মত। বেশিরভাগ শিক্ষার্থীর তথ্যই মন্ত্রণালয়ের কাছে নেই।

এ অবস্থায় সরকার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কমন আইডি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই আইডি দিয়ে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগ পর্যন্ত সকল কাজ পরিচালনা করবে তারা।

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ইউনিক আইডি দিবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই আইডি দিয়ে স্কুলে ভর্তি, উপবৃত্তিসহ সব কার্যক্রম পরিচালিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বলেন, আমরা কাজ শুরু করে দিয়েছি। এই আইডি দেয়া হলে আমরা বুঝতে পারব শিক্ষার্থী ঝড়ে পড়ছে অথবা পড়ছে না।

৬ষ্ঠ শ্রেণী থেকে এই আইডি দিবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ব্যানবেইস। এই আইডি দিয়ে সহজেই দেখা যাবে কোন শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকছে, দেখা যাবে তাদের পরীক্ষার ফলও।

ব্যানবেইসের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, আমরা তখন এক ক্লিকেই দেখতে পারব শিক্ষার্থীদের সবকিছু। শিক্ষার্থীদের খোজখবর পুরোপুরিভাবে রাখা যাবে।

শিক্ষার্থীদের ইউনিক আইডি দেয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর তথ্যও একটি সফটওয়ারে রাখবে মন্ত্রণালয়। এতে প্রতিষ্ঠানগুলোর অনিয়ম অনেকটা কমে যাবে এবং স্বচ্ছতাও নিশ্চিত হবে বলে মত সংশ্লিষ্টদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ