শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

ইমরান খানকে জড়িয়ে ধরলেন মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রসিদ্ধ ইসলামিক স্কলার ও দাঈ মাওলানা তারিক জামিল দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানেরর সঙ্গে সাক্ষাত করেছেন। শুক্রবার (১৬ জুলাই) ইমরান খানের কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন তারা।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন-এর  খবরে বলা হয়, সাক্ষাতকালে পাকিস্তানে দরিদ্র বিমোচনে হাতে নেওয়া সরকারের বিভিন্ন পরিকল্পনা মাওলানা তারিক জামিলের সামনে তুলে ধরেন পাক প্রধানমন্ত্রী।

এসময় দেশটির ইসলামি শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে মাওলানা তারিক জামিল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সামনে তার পরামর্শ তুলে ধরেন।

এছাড়াও বৈঠকে উভয়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন বলে জানায় এক্সপ্রেস ট্রিবিউন।

দেশটির ক্ষমতাসীন দল পিটিআই এর অফিসিয়াল টুইটার একাউন্টে এ সাক্ষাতের একটি ভিডিও পোস্ট করা হলে মুহুর্তেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাওলানা তারিক জামিল উপস্থিত হলে তাকে স্বাগত জানাতে উঠে আসেন ইমরান খান। এসময় পাকিস্তানের বিশিষ্ট এ আলেমও ইমরান খানকে জড়িয়ে ধরেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নাইমুল হকসহ দেশটির বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

https://twitter.com/PTIofficial/status/1154753031625424896

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ