রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনে শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৬০ জন।আজ শনিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে ভূমিকম্প দুটি আঘাত হানে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, যখন প্রথম ভূমিকম্পটি হয় তখন বেশিরভাগ মানুষ ঘুম থেকেই ওঠেনি। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ১৬ মিনিটে দেশটির বৃহত্তম লুজন দ্বীপের উত্তরে বাতানেস প্রদেশের ইতবায়াত নামক শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।

এর পর স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ইতবায়াতে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা প্রাথমিকভাবে ৬ দশমিক ৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫ দশমিক ৯ বলে জানানো হয়।

ভূমিকম্পের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাওয়াসহ বিভিন্ন ভবন ভয়াবহভাবে প্রকম্পিত হয়। ফিলিপাইন সরকারের ভূমিকম্প বিষয়ক দফতর জানিয়েছে, প্রত্যাশিত আফটার শক হলেও সুনামি শঙ্কা নেই।

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, প্রদেশের ইতবায়াত নামক শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সকাল ৪টা ১৬ মিনিটে। শক্তিশালী এ ভূমিকম্পে প্রকম্পিত হয় গোটা শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪।

শহরের মেয়র রাল ডি সাগোন এএফপিকে বলেন, ভূমিকম্পে আটজনের মৃত্যু এবং আনুমানিক ৬০ জন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‌আমরা দেখলাম বাড়িগুলো নড়ছে। বাড়ির কিছু দেয়াল ধ্বসে পড়ে সেগুলো মানুষের ওপর পড়ছে। কিছু মানুষ মারা গেছে কারণ কারণ তারা গভীর তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। আর সময়টা ছিল ভোরবেলা।

এর আগে গত এপ্রিলে ফিলিপাইনে ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হন। সেদিন রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ