শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয় নিয়ে বসবাসের পরিকল্পনা প্রিয়া সাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতের অপেক্ষায় থাকা প্রিয়া সাহা নিজের নিরাপত্তার কথা ভেবে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

নিউ ইয়র্কে তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকায় ফিরলে তাকে গ্রেফতার বা হয়রানির বদলে সরকার নিরাপত্তা দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন যে ঘোষণা দিয়েছেন তা বিশ্বাসযোগ্য হয়নি। ফলে আপাতত যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়ের জন্য আবেদন করবেন প্রিয়া সাহা।

প্রসঙ্গত,সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বহিস্কারকৃত এই নেতা। সাক্ষাতে বাংলাদেশের  সংখ্যালঘুদের নিয়ে ভিত্তিহীন অভিযোগ করেন। ওই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন প্রিয়া সাহা। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেলে দেশে ফিরবেন বলে জানালেও এখন যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয় গ্রহণের পরিকল্পনা করছেন।

আরএম/