মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্লাটফর্ম সময়ের দাবি: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আমির, শায়খুল হাদীস, মাওলানা মামুনুল হক বলেছেন, ওয়াজের ময়দান ও মসজিদের মিম্বারগুলো উলামায়ে কেরামের জন্য বড় একটি মিডিয়া। তাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সকলেই উপকৃত হবে।

গতকাল শনিবার গাজীপুর চৌরাস্তা সংলগ্ন মুক্তিযোদ্ধা টাওয়ার মিলনায়তনে গাজীপুর জেলা ইত্তেফাকুল ওয়ায়েজিন বাংলাদেশের কাউন্সিলে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন আমাদের ভিন্ন ভিন্ন সংগঠন থাকলেও আমরা সকল উলামায়ে কেরাম আকিদা-বিশ্বাস, নীতি নৈতিকতা ও আদর্শের বেলায় এক ও অভিন্ন সুতরাং বর্তমানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্লাটফর্মে একত্রিত হওয়া ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

বিশেষ অতিথির বক্তৃতায় মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, ইত্তেফাকুল ওয়ায়েজিন বাংলাদেশের দায়িত্বশীল সিনিয়র উলামায়ে কেরামগণ আমাদের কাছে বারবার আসা যাওয়া এবং তাদের অনুরোধ করার পরিপেক্ষিতে আমি ও মাওলানা মামুনুল হকসহ আরো অনেকেই ইত্তেফাকুল ওয়ায়েজিনকে সামনে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ঐক্যবদ্ধ প্লাটফর্মে এসে দীন ও ইসলামের সঠিক খেদমত করার জন্য আহ্বান জানাচ্ছি।

জেলা ইত্তেফাকুল ওয়ায়েজিনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান মিয়াজির সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মহাসচিব মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরি, নির্বাহি সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজীসহ জাতীয় ও আন্তর্জাতিক বক্তাগন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ