শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ করল স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সব বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকার বেশি না নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মুহা. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। এ মূল্য তালিকা রোববার থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ মূল্য তালিকা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে সাম্প্রতিক কিছু চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ঢাকা শহরের বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মালিক পক্ষের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আলোচনার প্রেক্ষিতে ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষা করাতে হবে ৫০০ টাকার মধ্যে।

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

এছাড়াও সব সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু এবং সব হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ