মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লিবিয়ায় হাসপাতালে বিমান হামলা, ৫ চিকিৎসক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত পাঁচজন চিকিৎসক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন।

রোববার দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

খলিফা হাফতার নেতৃত্বাধীন দেশটির সশস্ত্রগোষ্ঠী লিবীয় ন্যাশনাল আর্মি (এলএনএ) হাসপাতালে এ বিমান হামলা চালিয়েছে বলে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। তবে এ ব্যাপারে এলএনএ গোষ্ঠীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চার দশক লিবিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা কর্নেল গাদ্দাফিকে ২০১১ সালে ক্ষমতাচুত করে হত্যার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ফায়েজ আল-সাররাজ সরকারের বাহিনীর সঙ্গে এলএনএ গোষ্ঠীর সংঘর্ষে প্রায় ১ হাজার ১০০ মানুষের প্রাণহানি ঘটেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ