মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শান্তি আলোচনায় ইন্দোনেশিয়া সফর করেছেন তালিবানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তান তালিবানদের শান্তি আলোচনা প্রতিনিধি দল ইন্দোনেশিয়ায় সফরে গিয়েছেন। শান্তি আলোচনার সফরে গিয়ে তারা পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদও পরিদর্শন করেছেন।

আফগান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ডেইলি পাকিস্তানের বরাতে জানান, বর্তমানে তালেবান আলোচনার প্রতিনিধি মোল্লা আবদুল গনির নেতৃত্বে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ পরিদর্শন করেছেন তারা।

তালেবান প্রতিনিধিরা মসজিদের ইমাম ও স্থানীয়দের সাথে  সাক্ষাত করেছেন। বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। প্রতিনিধি দলের সাথে ইন্দোনেশিয়ার বিপুল সংখ্যক কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এর আগে তালেবান আলোচনার প্রতিনিধিরা শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে। ৮ সদস্যের তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোল্লা আবদুল গনি। সফরে তালেবান নেতারা আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। সূত্র: ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ