মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

সাভারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

গতকাল শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার দুলাল মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বাড়িটিতে নির্মাণকাজ চলছিল।

স্থানীয়রা জানান, সেপটিক ট্যাংকটি দেখার জন্য এর ঢাকনা খোলা হয়। এ সময় পাটকাঠিতে আগুন জ্বালিয়ে ঢাকনার সামনে আনলে ট্যাংকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চার নির্মাণ শ্রমিক দগ্ধ হন। আহত হন অন্তত ১০ জন।

দগ্ধরা হলেন- খোরশেদ মিয়া (৩৫), দুলু মিয়া (৪৫) ও রাব্বি (১৮)। একজনের নাম জানা যায়নি। দগ্ধ ও আহতদের দ্রুত উদ্ধার করে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্যাংকে বিস্ফোরণের একতলা ওই বাড়িটি হেলে পড়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ