মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নাইজেরিয়ায় গ্রামে হামলায় নিহত ৬৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে গ্রামবাসীর ওপর হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে।

আজ সোমবার সিএনএন ও বিবিসির বরাতে জানা যায়,  রাজ্যের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী এনগানজাইয়ে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বুলামা সাংবাদিকদের জানান, গ্রামে শনিবার এক দাফন অনুষ্ঠানে সন্দেহভাজন সন্ত্রাসীরা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী বন্দুকধারীরা মোটরসাইকেল ও ভ্যানে করে ওই গ্রামে এসে হামলা করে। গ্রামবাসী দাফন শেষে ফিরে আসার সময় হামলাকারীরা ২১ জনকে হত্যা করে। এসময় স্থানীয়রা প্রতিরোধ করার চেষ্টা করলে তাদের গুলিতে আরো ৪৪ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় ১০ জন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। কিন্তু বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা (আইএসডব্লিউএ) থেকে বেরিয়ে যাওয়া একটি অংশ ওই এলাকায় প্রায়ই হামলা করে থাকে।

এ ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে ওই গ্রামের বাসিন্দারা বোকো হারামের ১১ জনকে হত্যা করেছিল। তার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন চেয়ারম্যান মোহাম্মদ বুলামা।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে গত এক দশক ধরে চলা হানাহানিতে হাজার হাজার লোক নিহত হয়েছেন। তাদের অব্যাহত হামলার মুখে ওই অঞ্চলের বিশ লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু শিবিরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তারা।

জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, এ বছরের জানুয়ারিতে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ৩০ হাজার নাইজেরীয় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ