মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পদত্যাগ করুন বা মুখোমুখি হন, ইমরান খানকে ফজলুর রহমানের হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রিসভাকে হুশিয়ারি দিয়ে বলেছেন, তারা যদি পদত্যাগ না করেন তাহলে বিপুল সংখ্যক জনতা নিয়ে রাজধানীতে বিক্ষোভ ও পদযাত্রা করবেন।

গতকাল রোববার কোয়েটায় একটি বিশাল সমাবেশে ভাষণকালে তিনি আরো বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করলে ভাল হবে। তারা যদি তা না করে তবে আমরা ইসলামাবাদে পদযাত্রা করব। পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না।

বক্তব্যে আরো বলেন, আমরা গত বছরের সাধারণ নির্বাচনের ফলাফল কারচুপির কারণে গ্রহণ করিনি। আমরা দেশে পুনরায় নির্বাচন চাই। দেশের রাজনৈতিক ও ধর্মীয় দলগুলীই সিদ্ধান্ত নিবে আবার কবে অনুষ্ঠিত হবে নির্বাচন।

জেলা প্রশাসন কর্তৃক কঠোর নিরাপত্তাসহ কোয়েটায় হাজার হাজার পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সমাবেশে অংশ নেন।

সমাবেশে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম বেলুচিস্তানের প্রধান মাওলানা আবদুল ওয়াসায়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবদুল গাফুর হায়দারী, অ্যাডভোকেট মালিক সিকান্দার ও মাওলানা হাফিজ হুসেন আহমদ আহমেদসহ প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ