মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হলের আসন সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা।

সোমবার রাত ১২টায় হলের সামনের রাস্তায় অবস্থান নেন ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘সহপাঠীরা রুমে রুমে, আমরা কেন গণরুমে’, ‘আমাদের ঘুম নাই, প্রভোস্ট ঘুমায়’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত ছাত্রীরা বলেন, একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা দীর্ঘ ১৮ মাস ধরে গণরুমে থাকছি। প্রশাসন থেকে বারবার আশ্বাস দেয়ার পরেও কোনো সমাধান করা হয়নি।

এর আগে রাত ৯টার দিকে হলের আসন ও ক্যান্টিন সমস্যা সমাধানসহ হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে হলের সামনে অবস্থান নেয় ছাত্রীরা। এসময় তারা সাতদফা দাবি জানায়।

-এএ