শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

ভারতের রাজ্যসভায় ‘তিন তালাক’ বিল পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের বিতর্কিত তাৎক্ষণিক তিন তালাক বিলটি পাশ হয়েছে রাজ্যসভায়। যদিও এদিন ওয়াকআউট ও অনুপস্থিতিও চোখে পড়ার মত ছিলো। তাৎক্ষণিক তিন তালাক অর্থাৎ তিনবার ‘তালাক’ শব্দ উচ্চারণের মধ্য দিয়ে স্ত্রীকে সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছেদ দেওয়ার প্রথায় দাঁড়ি টানতে আনা এ বিল। লোকসভায় বিলটি বিরোধীদের বাধার মুখে পড়ে।

লোকসভায় তিন তালাক বিলটির বিরোধিতা করেছিল নীতিশ কুমারের জনতা দল ইউনাইডেট, এআইএডিএমকে, এবং কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।

আজ মঙ্গলবার বিলটি রাজ্যসভায় পাশ করাতে সাহায্য করে তারাই ভোটাভুটিতে ওয়াকআউট করে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড এবং এআইএডিএমকে, অনুপস্থিত থেকে সংখ্যাগরিষ্ঠতা কমিয়ে দেয় তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।

ভোটাভুটিতে অনুপস্থিত থাকেন কংগ্রেস, সমাজবাদি পার্টি এবং শরদ পাওয়ারের দলের বহু সাংসদ। ভোটাভুটিতে অনুপস্থিত থাকেন শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, কংগ্রেসের চারজন এবং সমাজবাদি পার্টির দুজন সাংসদ। এক সপ্তাহের মধ্যে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও দুটি বিল পাশ হয়ে গেল রাজ্যসভায়।

ফলে সংসদের উচ্চককক্ষে ভাগ্য বদলাচ্ছে কেন্দ্রীয় সরকারের। গত সপ্তাহে, বিতর্কিত তথ্য জানার অধিকার আইনের সংশোধনী বিলটি রাজ্যসভায় পাশ হয়ে যায়। ইস্যু ভিত্তিক সমর্থন করা টিআরএস, নবীন পট্টনায়েকের বিজু জনতা দল এবং জগনমোহন রেড্ডির বিজু জনতা দল বিলটি পাশ করাতে সাহায্য করে।

টিআরএস এবং বিজু জনতা দলের তরফে বিলটির বিরোধিতা করা হলেও, পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এভং অমিত শাহের ফোন পাওয়ার পর তাদের অবস্থান বদল হয়।

গত সন্ধায়, বিহারে বন্যা পরিস্থিতি নিয়ে নীতিশ কুমারকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির জোটসঙ্গী হওয়া সত্ত্বেও, তিন তালাক বিলের বিরোধিতা লুকিয়ে রাখেন জনতা দল ইউনাইটেড। গত সপ্তাহে বিলটি নিয়ে লোকসভায় তারা জানায়, এই বিলটি সমাজে বিশ্বাসের ঘাটতি তৈরি করবে।

বিলটি আরও স্ক্রুটিনির জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে বিরোধীরা। বিপথগামী স্বামীদের তিন বছরের জেলের সাজার বিরুদ্ধে তারা। তাদের আরও দাবি, প্রস্তাবিত আইনটি মুসলিমদের ভু্ক্তভোগী করে তুলবে। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ