মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম মাদক ব্যবসায়ী বলে বিজিবির দাবি।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়ার কুড়াবুজ্জা পাড়ার নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি দেশি বন্দুক, দুটি তাজা কার্তুজ, দুটি ধারালো কিরিচ এবং নিবন্ধনবিহীন একটি অটোরিকশা জব্দ করার কথা জানিয়েছে বিজিবি।

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ ইব্রাহিম। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফয়সল হাসান খান বলেন, রাতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফের দিকে তিন-চারজন যাত্রীসহ একটি সিএনজিচালিত অটোরিকশা আসছিল। বিজিবির কুড়েরমুখ তল্লাশি চৌকিতে টহলরত দল অটোরিকশাটিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে।

সঙ্গে সঙ্গে দুই কিলোমিটার দূরের বিজিবির আরেক টহল দলকে খবর দেয়া হলে তারা মেরিন ড্রাইভ সড়কের ওপর শক্ত অবস্থান নেয়। ওই সময় বিজিবিকে লক্ষ্য করে অটোরিকশা থেকে গুলি চালানো হলে বিজিবির দুই সদস্য আহত হন। তখন বিজিবি পাল্টা গুলি চালায়।

তিন-চার মিনিট গোলাগুলির পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে
কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

ইব্রাহিমের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা আছে। মারা যাওয়ার আগে ইব্রাহিম তার তিন সঙ্গী নুর হোসেন, মুহা. আবুল কাশেম ও মুহা. তাহেরের নাম বলে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ