|| শরিফ হাসানাত ||
দাদার কোলে ছোট্ট নবী পা দুলিয়ে হাসে,
চাঁদের চেয়েও মিষ্টি ছবি কস্তুরি ঘ্রাণ ভাসে।
আদর করে টানেন বুকে নূর নবীজির দাদা,
এই দুনিয়ার বিষাদ-দুখে তিনি হলেন বাধা।
আবদুল মুত্তালিব তা জানেন তাঁর নাতি যে সেরা,
তাই তো তিনি রাখেন সদা আদর-সোহাগ ঘেরা।
এই শিশুটি আলোর কণা দুজাহানে অতুল,
দাদার মনের সবটুকু প্রেম হয়নি দিতে ভুল।
মাতার পরে দাদার ছায়ায় বেড়ে ওঠেন ধীরে,
আগলে রাখেন গভীর মায়ায় স্নেহভরা নীড়ে।
ছোট্ট নবীর ওই হাসিমুখ জুড়ায় দাদার প্রাণ,
ঘরে-বাইরে সবখানেতে নূর নবীজির ঘ্রাণ।
এসএইচ/