মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইয়েমেনে সেনাবাহিনীর প্যারেডে মিসাইল হামলা, নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকার নিয়ন্ত্রিত বন্দর নগরী এডেনে একটি সামরিক প্যারেডে মিসাইল ও ড্রোন হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।

হুথিদের অফিসিয়াল চ্যানেল আল মাসিরাহ টিভির একটি বার্তায় জানানো হয়, প্যারেডে মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

হুথি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানের জবাব দিতেই এই হামলা পরিচালনা করা হয়েছে বলে জানানো হয় ওই বার্তায়।

এ হামলায় একজন সামরিক কমান্ডারও নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে একটি সামরিক সূত্র। ওই সূত্র বলেন, ‘এডেনের আল জালা মিলিটারি ক্যাম্পের পেছনে প্যারেড চলাকালীন বিস্ফোরণ ঘটে। কয়েকজন সৈনিক একটি মৃতদেহকে ঘিরে কান্না করছিল। সম্ভবত তিনি একজন কমান্ডার।’

এদিকে এডেনের অন্য একটি জেলাতেও পুলিশ স্টেশনে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সূত্রমতে সেখানেও তিনজন সৈন্য নিহত হয়েছে।

যদিও এই দুই হামলার মধ্যে কোন সংযোগ আছে কিনা তা এখনো নিশ্চিত নয়। ইয়েমেনে এর আগে এমন গাড়ি বোমা হামলার ঘটনায় আল কায়েদা দায় স্বীকার করেছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ