মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

কুরবানি নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কলেজছাত্র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরবানি নিয়ে আপত্তিকর পোস্ট করায় মাগুরার মহম্মদপুরে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রের নাম শুভ সরকার (১৮)।

গতকাল বুধবার রাতে রাজাপুর এলাকা থেকে আটক করা হয় তাকে। আটক শুভ সরকার রাজাপুর এলাকার মহানন্দ সরকারের ছেলে। সে সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, শুভ সরকার গত মঙ্গলবার কুরবানির বিধানকে কটাক্ষ করে ফেসবুকে লিখে- এ কেমন ধর্ম, হাজারও পশু হত্যা করে উৎসব পালন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে স্থানীয় মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরে ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হওয়ার উপক্রম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শুভ সরকারকে আটক করে।

মহম্মদপুর থানার ওসি মুহা. রবিউল হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে শুভ সরকারকে আটক করা হয়। তাকে মাগুরা আদালতে হাজির করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ