সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বাধা ইসরায়েলের: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ ইস্তায়াহ বলেছেন, ইসরায়েলের একগুঁয়েমির কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আর আলোর মুখ দেখেনি।

গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনিরা এখন কঠিন সময় পার করছে। এ জন্য ইহুদিবাদী দেশ ইসরায়েলই একমাত্র দায়ী। ইসরায়েলের আগ্রাসনের নিন্দা না করে বরং আরও উসকানিমূলক বক্তব্য দিয়ে ফিলিস্তিনিদের ওপর চরম অন্যায় ও অবিচার করছে যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে একের পর এক অবৈধ ইহুদি বসতি গড়ে তুলছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন-কানুন কিছুই তোয়াক্কা করছে না ইসরায়েল।

এর আগে গত ২৫ জুলাই ইসরায়েলের এমন আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সবধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চলতি মাসে জেরুজালেমের শহরতলীতে বহু ঘরবাড়ি উচ্ছেদ করে দেয়ার প্রেক্ষিতে এ চুক্তি বাতিলের ঘোষণা দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ