শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মশা মারতে ‘নিষিদ্ধ’ ওষুধ আমদানির চেষ্টা করা হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল সোমবার অভিযোগ করেছেন, আরও দুর্নীতি করতে সরকার এবার মশা মারতে ‘নিষিদ্ধ’ কীটনাশক আমদানি করছে।

তিনি আরো বলেন, ‘মশা মারার ওষুধ কাজ করছে না, কেননা তারা (সরকার) দুর্নীতির মাধ্যমে ওষুধ আমদানি করেছে। এখন তারা নতুন ওষুধ আনবে, সেখানে আরও দুর্নীতি করবে।’

এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বিএনপি নেতা আরও বলেন, ‘পত্রিকাতে খবর ছাপা হয়েছে যে তারা দুই ধরনের ওষুধ (মশা মারার) আনতে যাচ্ছে; যেটা থাইল্যান্ডে একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই ওষুধের কার্যকারিতাও তারা জানে না।’

জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ