শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে সরকারি সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার লন্ডন থেকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লন্ডনে চলমান মেডিকেল চিকিৎসা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে একটি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, লন্ডনের স্থানীয় সময় আগামী বুধবার বিকেল ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বিমানটি বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘দুত সম্মেলনে’ যোগদান এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী ১৯ জুলাই লন্ডন পৌঁছান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ