মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

মুহিব খানের কবিতা 'কাবা ফুল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

জগতজুড়ে একটি ফুলের সুবাস ভাসে নাকে।
সে ফুল ঘিরে লক্ষ ভ্রমর ঘুরছে ঝাকে ঝাকে!

লাল, গোলাপি, নীল, বেগুনী, নেই কোন রঙ তাতে।
যায় না ঝরে, বিরাজ করে তামাম দিবস-রাতে

কস্তুরি তার স্বর্গ-পাথর, চুমোয় হাজার পাখি।
স্বর্ণ-কালো মখমলে ফুল নিজকে রাখে ঢাকি।

ফুল ঘিরে শ্বেত-শুভ্র -সফেদ ঘূর্ণি স্রোতের ধারা।
দুধ-গালিচায় তুলোর মিছিল, দিলগুলো দিলহারা।

বাইরে বাজে প্রাণের আওয়াজ, উচ্চ শিখর হতে
সেই সুরে ঢল আছড়ে পড়ে ফুল-বাগানের পথে।

যেদিক তাকাই , নাই কোথা নাই সেই সে ফুলের তুল।
গোলাপ টগর জুঁই জবা নয়, আমার 'কাবা ফুল'।

কবিতা : 'কাবা ফুল'
৫/৮/১৯


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ