মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মাদক ব্যবসায়ীর নাম জনি মিয়া (২৬)। তিনি শহরের পাটগুদাম এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

গতকাল রোববার রাতে সদর উপজেলার চরপুলিয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার চরপুলিয়ামারী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে-এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টহল দল রবিবার রাত পৌনে ১টার সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ও ইট ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

গোলাগুলির সময় দুই পুলিশ সদস্য আহত হয়। পরে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী জনিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হেরোইন ও একটি চাকু উদ্ধার করেছে। জনির বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ