মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

কলমাকান্দায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মুহা. শামীম আহম্মেদ (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি স্কুল মাঠ সংলগ্ন এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক মুহা. শামীম আহম্মেদ উপজেলার নাজিরপুর ইউনিয়নের মুহা. মল্লিক মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেংগুড়া বিওপি সুবেদার অসিত নন্দী জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কৌশলে ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি স্কুল মাঠ সংলগ্ন এলাকায় থেকে ৪৭ পিস ইয়াবাসহ মুহা. শামীমকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটকের পর রাতে তাকে কলমাকান্দা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাজহারুল করিম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে আসামিকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি। তাকে আগামীকাল মঙ্গলবার সকালে নেত্রকোনা জেলা আদালতে সোপর্দ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ