মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

ঐতিহাসিক পত্রিকা 'আল আহরাম' বিলি করা হতো যে গাড়িতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ১৮৭৫ সালের ২৭ ডিসেম্বর লেবাননীয় দুই সহোদর বাশারাহ এবং সালিম তাকলার হাত ধরে প্রতিষ্ঠিত হয় মিশরের ঐতিহাসিক সংবাদমাধ্যম আল আহরাম (পিরামিড) পত্রিকা।

সে সময় দুই ভাই বিখ্যাত নগরী আলেকজান্দ্রিয়াতে থাকতেন। এখান থেকেই সর্বপ্রথম ১৮৭৬ সালের ৫ আগস্ট এ ম্যাগাজিন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়া শুরু করে।

প্রথমদিকে এটি প্রতি শনিবার সপ্তাহে একদিন ছাপা হতো। এরপর মাত্র দুই সপ্তাহের ব্যাবধানে পত্রিকাটি সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তরিত হয়।

১৮৯৯ সালে আল আহরামের সরবরাহ মিসর ছাড়িয়ে বিস্তৃত হয় সিরীয় অঞ্চলে। কাজের সুবিধার্থে তখন আল আহরামের প্রধান কার্যালয় আলেকজান্দ্রিয়া থেকে নিয়ে আসা হয় কায়রোতে।

Image may contain: outdoor

এখনো কায়রো থেকেই পরিচালনা করা হয় পত্রিকার অফিসিয়ালি সকল কার্যক্রম। ছবির মোটরযানটি আল আহরামের শুরু যুগের বাহন- যা মিশরে সংবাদপত্র বিতরণের সর্বপ্রথম মোটরযান।

ধর্মীয় সংস্কারক মুহাম্মদ আবদাহ ও জামালউদ্দিন আফগানি প্রথমদিকে এ পত্রিকায় লিখতেন। আল আহরাম বর্তমানে আল আহরাম পাবলিশিং হাউস, যা মিসরের সবচেয়ে বড় প্রকাশনা প্রতিষ্ঠান। পত্রিকাটি মিসরের তথ্য মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়। এর সম্পাদক নিয়োগ দেয় তথ্য মন্ত্রণালয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ