শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘ভিআইপি ইস্যুতে হাইকোর্টের মন্তব্য আদেশ নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিআইপি ও ভিভিআইপি প্রোটোকল নিয়ে বিভ্রান্তি দূর করতে আদেশ দিলেন দেশের উচ্চ আদালত। আদালত বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিসহ সাংবিধানিক পদাধিকারীদের আগের মতোই প্রোটোকল দিতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদেরও নির্দেশ দেয়া হয়েছে।

এক যুগ্ম সচিবের জন্য ফেরি তিন ঘণ্টা আটকে রাখায় অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাসের মৃত্যুর পর আলোচনায় আসে ভিআইপি বিড়ম্বনা। এ ঘটনায় হাইকোর্টের একটি বেঞ্চ বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভিআইপি নন।

এর কয়েক দিনের মাথায় হাইকোর্টের এক বিচারপতির জন্য ভিআইপি প্রোটোকল দিতে চিঠি দেয় সুপ্রিম কোর্টে। যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ বুধবার (০৭ আগস্ট) এ নিয়ে এক রিটের আদেশে আদালত বলেছেন, সাংবিধানিক পদধারীদের আগের মতোই প্রোটোকল দিতে হবে।

রিটকারীর আইনজীবী ইকরামুল হক বলেন, সাংবিধানিক পদধারী ব্যক্তিগণ পূর্বে যেভাবে প্রোটোকল পেতেন হাইকোর্ট ব্যক্ত করেছেন তাদেরকে আগের মতোই যেন প্রোটোকল দেয়া হয়।

ভিআইপি ইস্যুতে হাইকোর্টের আগের মন্তব্য কোনো আদেশ নয় বলেও জানান আইনজীবীরা। আইনজীবী ইকরামুল হক বলেন, একজন বিচারপতিকে কটাক্ষ করে বলা হয়েছে যে, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও, কিন্তু হাইকোর্টের তো কোনো নিষেধাজ্ঞা নাই, একটা কথোপকথন হয়েছে এজলাসে তার আইনজীবীর সঙ্গে। এটা হাইকোর্টের আদেশ নয়, এমন কোনো আদেশ দেয়া হয়নি হাইকোর্ট থেকে।

ভবিষ্যতে আদালতের আদেশ নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো সতর্ক হতে বলেছেন উচ্চ আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ