মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

কাশ্মিরের পক্ষে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহাদী হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভারতের বিজেপি সরকার কর্তৃক সংবিধান পরিবর্তন করে কাশ্মিরের স্বায়ত্বশাসন কেড়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা।

আজ ৯ আগস্ট শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ জেলার 'শিবুমার্কেট' সংলগ্ন চত্ত্বরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রশীদ।

মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা শাহ আলম কাচপুরী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শিব্বির আহমাদ, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন সহ সকল সহযোগী সংগঠন নারায়ণগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ