মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

যমুনায় নৌকাডুবি, চর থেকে ৬ জনকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্য আরও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন।

আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ আরও ছয়জনের সন্ধান পাওয়া যায়।তারা নদীতে ভাসতে ভাসতে বিভিন্ন দ্বীপ ও চরে গিয়ে আশ্রয় নেন।

দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফের চাল নিয়ে যাওয়ার সময় গতকাল রাত ৯টার দিকে মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে ২৭ থেকে ৩০ জন যাত্রী ছিল।

বৈরি আবহাওয়ার কারণে রাত ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

এর আগে বুধবার রাত ৯টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ