রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

যশোরে ৬টি তাজা বোমা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের শার্শা সীমান্ত থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে শার্শার পাঁচভুলোট গ্রামের একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট গ্রামের মেহেদি হাসান নামে এক ব্যক্তির রান্না ঘরে বেশ কয়েকটি হাতবোমা সংরক্ষিত আছে এমন খবরে অভিযান চালায় বিজিবি। এসময় সেখান থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে আগেই সেখান থেকে সটকে পড়েন মেহেদী হাসান। তিনি ঐ গ্রামের খোরশেদ আলমের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, ‘এ ব্যাপারে শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হাতবোমাগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’

আরিএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ