বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সকালে উঠে যে ১০ খাবার খাবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে কী খাবার খান? জানেন কি, সকালে উঠে এমন অনেক কিছুই আপনি খেয়ে থাকেন, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। সুস্থ থাকতে ব্রেকফাস্টও সঠিক হওয়া উচিত। সকালে ঘুম থেকে উঠেই এমন কিছু খাবার আছে যেগুলো খাওয়া এক্কেবারেই উচিত নয়। এমনটাই জানাচ্ছেন হাভার্ড ইউনিভার্সিটির এক দল বিশেষজ্ঞ। সকালে খালি পেটে কী কী খাবেন না, বিশ্ব খাদ্য দিবসে তার সন্ধান রইল এই গ্যালারিতে।

১. কফি: সকালে খালি পেটে কফি খাওয়া উচিত নয়। এতে অ্যাসিডিটি হতে পারে। ফলে কিছু শারীরিক সমস্যা বা মানসিক উদ্বেগ হতে পারে।

২. দই: খালি পেটে দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো। গাঁজনপ্রক্রিয়ায় বানানো দই খালি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এতে অ্যাসিডিটির সৃষ্টি হয়। তাই দুগ্ধজাত খাবার খাওয়ার আগে অন্য কিছু খেয়ে নিন।

৩. কলা: ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও সকালে একেবারে খালি পেটে কলা খাওয়া ঠিক নয়। হজমসহায়ক কলায় রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। খালি পেটে কলা খেলে এসব উপাদান রক্তে অন্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে। বিশেষ করে শরীরে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়, যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য ক্ষতিকর।

৪. এক গ্লাস জুস: এক গ্লাস জুসে শরীরে শুধুই শর্করার মাত্রা বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, এর সঙ্গে সামান্য পরিমাণে হলেও ভারি খাবার খাওয়া উচিত।

৫. মাফিন: মাফিনে প্রচুর পরিমাণ ক্যালরি থাকে। যা শরীরে বাড়তি মেদ জমায়। সেই জন্য সকালে মাফিন না খাওয়াই ভাল।

৬. মিষ্টি আলু: মিষ্টি আলুতে রয়েছে পেকটিক এবং ট্যানিন যার ফলে গ্যাসের সমস্যা হতে পারে।

৭. বেকন ও সসেজ: সকালে খালি পেটে প্রসেসেড মিস খাওয়া খুবই ক্ষতিকর বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, বেকন ও সসেজ খালি পেটে খাওয়ার ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়।

৮. টোম্যাটো: টোম্যাটোর মত স্বাস্থ্যকর খাবারও খালি পেটে খেলে শরীরের বেশ ক্ষতি হতে পারে। টোম্যাটোর মধ্যে থাকা গ্যাস্ট্রোইনটেস্টাইলান অ্যাসিড শরীরে বিক্রিয়া করে পাকস্থলীতে এক ধরনের এক ধরনের জেল তৈরি হয় যা সহজে মেশে না। যা থেকে পাকস্থলীতে পাথর পর্যন্ত হতে পারে।

৯. ঝাল মাংস: অনেকে সকালে ঝাল মাংস খান। তবে পেট খালি থাকলে বেশি ঝাল খাবার থেকে দূরে থাকা নিরাপদ। ঝাল তরকারিতে অ্যাসিডিক বিক্রিয়ার সৃষ্টি হয়, যা খালি পেটে অসহনীয় জ্বà¦