শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ জন

৩৭০ ধারা রদ, সুপ্রিম কোর্টে ভারত সরকারকে চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স ভারত সরকারের জম্মু-কাশ্মীর নীতির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে।

সোমবার সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়। এছাড়া ওই অঞ্চলকে ভেঙে দুটি আলাদা ইউনিয়ন টেরিটোরি করার ঘোষণা দেয়।

সরকারের এই সিদ্ধান্তকে অবৈধ দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের এমপি আকরব লোন ও হাসনাইন মাসুদি।

আদালতে জমা দেয়া আবেদনে ন্যাশনাল কনফারেন্স দাবি করেছে, জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে সংবিধানের অধীনে। তাই প্রেসিডেন্ট চাইলেই তা বাতিল করতে পারেন না। তিনি এটা করলে তা সাংবিধানিকভাবে বাতিল হয়ে যায়। কারণ, এ বিষয়ে জম্মু ও কাশ্মীর অ্যাসেম্বলির কোনো সম্মতি নেয়া হয়নি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ