শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

বিবিসির চোখে কাশ্মিরের ঈদ ও বর্তমান পরিস্থিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহার দিনেও ভারত শাসিত জম্মু-কাশ্মীরে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বড় বড় কোনো মসজিদ বা প্রধান রাস্তায় দেওয়া হয়নি ঈদের জমায়েতের অনুমতি।

সোমবার নিজস্ব সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে বিবিসি।

গত দুদিন ধরে বলা হচ্ছে ঈদের আগেই কারফিউ শীতল থাকবে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনা হবে। আসলে হচ্ছে তার উল্টোটা। রাস্তায় দেখা যাচ্ছে পুলিশের গাড়ি মাইকিং করে বেড়াচ্ছে, কেউ যেন কারফিউতে বাড়ি থেকে না বেরোয়।

কাশ্মীর উপত্যকা থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, জামিয়া মসজিদ বা হজরতবালের মতো প্রধান মসজিদগুলোতে কোনো বড় ঈদ জামাতের অনুমতি দেওয়া হয়নি। মানুষকে বলা হয়েছে, নিজেদের মহল্লার ছোট মসজিদেই যেন তারা ঈদের নামাজ আদায় করেন।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, মানুষ শ্রীনগরের একটি মসজিদের ভেতর ঈদের নামাজ পড়ছেন, তবে সেখানেও বড়জোর ৭০ বা ৮০ জনের মতো ছিলেন।

এর মধ্যে খবর এসেছে, পুলিশের পেলেট গান বা ছররা বন্দুকের গুলিতে আহত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। তবে সরকার সে কথা অস্বীকার করছে।

গুলিতে জখম হয়ে হাসপাতালে কেউ ভর্তি আছেন কি না, বিবিসির এ প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে জম্মু ও কাশ্মীর সরকারের এক মুখপাত্র দাবি করেন পুলিশ এখনও পর্যন্ত একটা বুলেটও চালায়নি।

ঈদের আগে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। টাকা-পয়সা হাতে পাবেন ভেবে তারা আশায় আশায় ছিলেন। কিন্তু গত এক সপ্তাহের পরিস্থিতি তাদের ভীষণ নিরাশ করেছে।

আরএম/