শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সাতক্ষীরায় ঘরে ঢুকে মাদরাসা ছাত্রীকে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় ঘরে ঢুকে এক মাদরাসা ছাত্রীকে মুখে ব্লেড দিয়ে আহত করা হয়েছে বলে তার বাবা অভিযোগ করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে এ ঘটনার পর তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির বাড়ি শহরের কুখরালি গ্রামে। সে স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

মেয়েটির বাবার ভাষ্য মতে, গ্রামের সিরাজউদ্দিনের ছেলে নাহিদ হাসান (২২) তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। চারদিন আগে ছেলে পক্ষ তার মেয়েকে দেখতে আসে। এ ঘটনা জানাজানি হলে নাহিদ সকালে ঘরে ঢুকে ব্লেড দিয়ে তার মেয়ের মুখে পোচ দেয়।

পরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ক্ষতস্থানে পাঁচটি সেলাই দিতে হয় বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তারা শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ