শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নিজ এলাকা গলাচিপায় ভিপি নুরের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর হামলার শিকার হয়েছেন।

আজ বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে তিনি হামলার শিকার হন।

জানা যায়, গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের নিজ বাড়িতে ঈদুল আজহা উদযাপন করেন ভিপি নুর। দশমিনা উপজেলার এক অনুষ্ঠানে আজ যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

উলানিয়াবাজার থেকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে দুষ্কৃতকারীরা ভিপি নুরের মোটরসাইকেল আটক করে। পরে তাকে একটি স্টিলের দোকানে নিয়ে মারধর করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে।

গলাচিপা থানার ওসি আকতার হোসেন নুরের ওপর হামলার সত্যতা স্বীকার করে জানান, কিছুসংখ্যক দুষ্কৃতকারী এ হামলা চালিয়েছে। তবে হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি ওসি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ