শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা সমাপ্ত, একটিই দাবি তালেবানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় সোমবার (১২ আগস্ট) শেষ হলো যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনা। আফগানিস্তানের তালেবান ও মার্কিন সরকারের মধ্যকার সর্বশেষ এ আলোচনা মার্কিন সৈন্য প্রত্যাহারের একদফা দাবিতে পরিণত হয়েছে।

তালেবান বলেছে, আফগানিস্তান থেকে কবে ও কীভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে সেটিই এখন মৌলিক বিষয়।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, দু’পক্ষ এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করবে।

মার্কিন সরকার ও তালেবানের মধ্যে এটি ছিল অষ্টম দফা আলোচনা। তবে বৈঠকের ফলাফল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অষ্টম রাউন্ড আলোচনার পর মার্কিন প্রতিনিধি জালমে খালিলজাদ কোনো মন্তব্য করেননি। তবে টুইটারে তিনি রোববার বলেছিলেন, আশা করি এরপর আর আফগানিস্তানে যুদ্ধের ভেতরে ঈদ উদযাপিত হবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ