শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রক্ত পেশাব বা বাতাস সারাক্ষণ বের হয় এমন ব্যক্তির নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যে ব্যক্তির সারাক্ষণ প্রস্রাব ঝরে, বা কিছুক্ষণ পরপরই পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়, বা শরীরের কোন অঙ্গ দিয়ে রক্ত বা পূঁজ বের হতে থাকে, এমন ব্যক্তি কিভাবে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করবে।

এমন ব্যক্তিকে মাজূর বলে। সে নামাজের ওয়াক্ত আসার পর অজু করবে, তারপর সেই ওজু দিয়ে উক্ত নামাজের সময় থাকা অবস্থায় যত ইচ্ছে ফরজ ওয়াজিব ইত্যাদি নামায পড়তে পারবে।

নতুন করে অজু করতে হবে না। কিন্তু পরের নামাজের সময় হলে আবার নতুন করে ওজু করতে হবে। এভাবে সে দৈনিন্দিন নামাজগুলো আদায় করতে থাকবে।

সূত্র: হেদায়া ১/৪১। সুরা ইসরা-৭৮। ফাতোয়ায়ে শামী- ১/৫০৪।

-এটি