মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত। বাংলাদেশ-ভারত-মিয়ানমারের স্বার্থে এটি খুব জরুরি।

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা বলেন।

মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয়ে বৈঠক শেষ হয় সাড়ে ১২টায়।

তিনি বলেন, বাংলাদেশের পাশে রয়েছে ভারত। বাংলাদেশের সব উন্নয়নে সহযোগিতা করে যাবে। সন্ত্রাস দমনেও এক সঙ্গে কাজ করবে দুই দেশ।

জয়শঙ্কর বলেন, জাতীয় নাগরিক পুঞ্জী (এন আর সি) ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিস্তা চুক্তি বিষয়ে নরেন্দ্র মোদির যে প্রতিশ্রুতি দিয়েছে তা নিয়ে কাজ করছে ভারত সরকার। যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। রোহিঙ্গাদের পুনর্বাসনে ভারত সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্তে কথা বলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ