শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মীরে বন্দুকযুদ্ধে পুলিশসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীর গোলাগুলিতে দু্ইজন নিহত হয়েছে। তার মধ্যে একজন বিচ্ছিন্নতাবাদী ও অপর এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

আজ বুধবার কাশ্মীরের বারামুল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর সেখানে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটলো। কাশ্মীরের বারামুল্লায় এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত ২ পুলিশ সদস্যের মধ্যে একজন হাসপাতালে মারা যায়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এর আগে সেখানে ৩০ হাজারের বেশি সেনা মোতায়েন করে মোদি সরকার। এছাড়া কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে জারি করা হয়েছে অনেক বিধিনিষেধ। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় বলা হয়েছে, বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন এখন কাশ্মীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ