শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় সোলেমান হোসেন অপু (২৮) নামের যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে ফতুল্লার তাঁতীপাড়া নাগবাড়ি মন্দির এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত অপু তাঁতীপাড়া এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানান, অপু বাবুরাইল এলাকার কাশেম ডেকোরেটরের বৈদ্যুতিক মিস্ত্রি। শুক্রবার রাতে বাসা থেকে বের হয়ে নাগবাড়ি মন্দিরের কাছে যায় অপু। ওই সময়ে অজ্ঞাত লোকজন তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, কী কারণে কারা তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন কোনো ক্লু জানাতে পারেনি। বিষয়টি তদন্ত চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ