শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে কঠোর অবস্থানে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিদ্যমান কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষকদের কোচিং বন্ধের নীতিমালায় মনিটরিং ব্যবস্থা জোরদার করতে আগামী সোমবার (২৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভার আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এতে সভাপত্বি করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এদিন সকাল ১১টায় সভাটির আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত থাকবেন- শিক্ষা উপমন্ত্রী সহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মুহা. সোহবার হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের প্রতিনিধি, সরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের প্রতিনিধি, ঢাকা বিভাগীয় কমিশনার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গেলাম ফারুক, ঢাকার ডিসি, কারিগরি ও মাদরাসাসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালকসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

প্রসঙ্গত, ২০১২ সালে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা জারি করে। কিন্তু তখন তা গেজেট আকারে প্রকাশ না হলেও সাড়ে ছয় বছর পর গেল ২৪ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয় এ নীতিমালা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ