শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজধানীতে পাঠাও চালককে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শাজাহানপুরে এক পাঠাও চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীরা ওই চালককে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মালিবাগ ফ্লাইওভারের তৃতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন শাহাজানপুর থানার (এসআই) আতিকুর রহমান।

নিহতের নাম মিলন। মিলন বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। তিনি পরিবার নিয়ে মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকতেন।শাহাজানপুর থানার (এসআই) পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে শাহাজানপুর থানার (এসআই) আতিকুর রহমান বলেন, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা গলায় সাতটি সেলাই দেন। পরে চিকিৎসকদের নির্দেশে মিলনকে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে মারা যান মিলন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ