বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাশ্মীর ইস্যু: এরদোগানকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর নিয়ে চলামান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ কারণে গত সোমবার পাকিস্তানের পক্ষ থেকে এরদোগানকে ধন্যবাদ জানানো হয়। খবর ইয়েনি শাফাকের।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি তার তুরস্কের সমকক্ষ মেভলুত কাভুসগলুর সঙ্গে টেলিফোনে প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ধন্যবাদ জানাচ্ছি ভারত অধিকৃত নিরস্ত্র জম্মু-কাশ্মীরি মুসলমানদের পক্ষে আওয়াজ তোলার জন্য। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোরেশি টেলিফোনে কাভালগলুর সঙ্গে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে কথা বলেছেন বিরোধীয় হিমালয় ঘেরা উপত্যকাটিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে।

তুরস্ক মুসলিম উম্মাহকে সমর্থন করায় আঙ্কারার প্রসংশা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে পাকিস্তান এবং তুরস্ক উভয় একে অপরকে সমর্থন করবে।

তিনি আঙ্কারাকে উপত্যকায় মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও চলমান কারফিউ শেষ করতে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে বিবৃতিতে বলা হয়।

কাশ্মীরের বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তুরস্ক কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে; যাতে জাতিসংঘের রেজুলেশনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘকালীন বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যেতে এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বৈঠকে সম্মত হয়েছেন।

উল্লেখ্য, ভারত চলতি মাসের ৫ আগস্ট সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। ওই অঞ্চলটিকে দুটি রাজ্যে বিভক্ত করেছে। এরপর থেকে কার্যত জম্মু-কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ধারা বাতিলের জন্য উপত্যকাটিতে ৫০ হাজারের বেশি সেনা ও কর্মকর্তা মোতায়েন করে ভারত। এ অঞ্চলটিতে কারফিউ জারি করে। আটক করা হয় মুসলিম নেতাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ