শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

টঙ্গীতে ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসারে অভাব অনটন ও ছেলে প্রতিবন্ধি থাকায় গাজীপুরের টঙ্গীর হাজিবাড়ি এলাকায় একটি বাসা বাড়িতে ছেলেকে হত্যা করে বাবা আত্মহত্যা করে।

নিহতরা হলেন- নরসিংদীর বেলাব থানার বটেশ্বর এলাকার বাসিন্দা আব্দুল হালিম ও তার ৮ বছরের ছেলে নোমান। তারা সপরিবারে টঙ্গীর হাজিবাড়ি এলাকার শাহজাদা আলমের বাড়িতে ভাড়া থাকতো।

পুলিশ জানায়, টঙ্গীর হাজিবাড়ি এলাকার শাহজাদা আলমের বাসা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো আব্দুল হালিম। তার পরিবারে ৪ সন্তান ও স্ত্রী ছিল। সংসারে অভাব অনটন থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন আব্দুল হালিম।

এক পর্যায়ে রাত ২টার দিকে তার প্রতিবন্ধি ছেলে নোমানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তিনি নিজেও বারান্দার গ্রিলে গলায় ফাঁস লালিয়ে আত্মহত্যা করে। এ সময় তার স্ত্রী টেরপেয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে যায়। পরে, আজ দুপুরের দিকে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ