শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই সফলভাবে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, মেজর জেনারেল গফুর এক টুইট বার্তায় লেখেন, ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের টর্পেডোর মাধ্যমে সর্বোচ্চ ২৯০ কিলোমটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি এর একটি ভিডিও প্রকাশ করেছেন।

জেনারেল গফুরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রেসিডেন্ট আরিফ আলভি সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় উৎক্ষেপণকারী দলের প্রশংসা করে গোটা জাতিকে অভিনন্দন জানিয়েছেন।

গত মে মাসে পাকিস্তান শাহিন-২ নামে একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। সেটিও ছিল ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া গত জানুয়ারিতেও আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের এক প্রশিক্ষণে মহড়ায় নাসার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

আরএম/