শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

কাশ্মীর সংকট: সৌদি যুবরাজকে আবারও টেলিফোন ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারত বাতিল করার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আবারও টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো ফোনালাপ হলো এই দুই নেতার। মঙ্গলবার সৌদি আরবের বাএ নিয়ে র্তা সংস্থা আল আরাবিয়া ডটনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল যুবরাজ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের।

আল আরাবিয়া বলছে, কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অবগত করেন পাক প্রধানমন্ত্রী।

এদিকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই টানাপোড়েনের মধ্যে দু'দেশের পক্ষ থেকেই উত্তেজনাকর বক্তব্য দেওয়া হচ্ছে। এদিকে, ভারতের সঙ্গে যুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান। গতকাল পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এ মন্তব্য করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ