শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

কাশ্মীর সংকট সমাধানে ইমরান খানকে যে পথ দেখাল পাক কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে মুসলমানদের ওপর নির্যাতনসহ চলমান পরিস্থিতি নিয়ে উত্তপ্ত পাকিস্তান। এ নিয়ে চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক পর্যায়ে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশটির সাধারণ জনগণও এ বিষয়ে তাদের নিজেদের মতামত ব্যক্ত করছেন।

এ অবস্থায় প্রধানমন্ত্রী ইমরানকে উদ্দেশ্য করে পাকিস্তানের এক বালক জানিয়েছে, কাশ্মীরের প্রতি বেশি মনোযোগ না দিয়ে পাকিস্তানের উচিত ইসলামাবাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে বেশি মনোযোগী হওয়া।

ওই বালকের বক্তব্যের একটি ভিডিও টুইটারে পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছে সেই বালক। ওই বালক বলে, বিশ্বে বেশ প্রভাবশালী ভারত এবং অন্যান্য দেশের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক রয়েছে। তাই বাণিজ্যের দিকে মনোযোগী না হলে পাকিস্তানের পক্ষে কাশ্মীর সমস্যা সমাধান করা কঠিন হবে।’

ওই বালক আরও বলে, ভারতকে অসন্তুষ্ট করে অন্যান্য দেশ কখনই পাকিস্তানকে সন্তুষ্ট করবে না। তাই পাকিস্তানকে অর্থনীতির দিকে মনোযোগ দিতে হবে। অর্থনীতির দিকে মনোযোগ বাড়ালে সব বিষয় সমাধান হবে।

ভিডিওটি এরই মধ্যে টুইটারে ব্যাপক সাড়া ফেলেছে। এটি প্রায় আট হাজার লাইক পেয়েছে। এ ছাড়া রিটুইট হয়েছে প্রায় তিন হাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ